সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

নগরীতে ৪ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক:
নগরীর রিভারভিউ স্কুলের সামনে থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।  গতকাল রাত ৮ টার দিকে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ।

 
আটককৃতরা হলেন, নগরীর শ্রীরাপুর এলাকার আইনাল হকের ছেলে মিঠু ওরফে কালু(৩২), একই এলাকার শাবান আলীর ছেলে মাসুদ রানা(৩৩), গুড়িপাড়া এলাকার ওমর আলীর ছেলে আশরাফুল ইসলাম(২৮) এবং ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে ফারুক হোসেন(২১)।

 
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮ টার দিকে পদ্মা পাড়ের টি বাধ এলাকায় বেড়াতে আসেন হাসিবুর সাগর(১৯) ও তার বান্ধবী। টি-বাঁধ এলাকা থেকে রিকশা নিয়ে মেসে ফেরার পথে শ্রীরামপুর রিভার ভিউ স্কুলের সামনে পথরোধ করে ৪ জন ছিনতাইকারী। এরপর  তাদের নিকট কাছে থেকে মানিব্যাগ, মোবাইল, স¦র্ণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 
এ সময় স্থানীয় লোকজনদের সহায়তায় রাজপাড়া থানা পুলিশের একটি টহল দল তাদের আটক করে।

 
দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের কাজে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
স/শ