সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

নগরীতে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
নগরীতে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শিল্প সহায়ক কেন্দ্র (শিসকে), বিসিক-এর উদ্যোগে আজ ২১ নভেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী প্রথম ব্যাচের শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। নগরীর সপুরা সংলগ্ন্ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিসকে, বিসিক-এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আজাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ মোহাঃ জমির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শিসকে, বিসিক-এর উপ-ব্যবস্থাপক আব্দুল কুদ্দুছ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিসকে, বিসিক-এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম।

 
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত এবং প্রকৃত শিল্পোদ্যোক্তা সৃষ্টির জন্য শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ধরণের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

 

এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কাজ করে
যাচ্ছে। এই প্রশিক্ষণ নিয়ে তরুণ শিল্পোদ্যোক্তা শিল্প স্থাপনের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সাম্বলবী এবং বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, চলতি অর্থ বছরে রাজশাহীতে ১৭৫জনসহ ৬৪টি জেলায় সাড়ে ৮হাজার জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। ১ম ব্যাচে ৬২জন ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে বিসিক-এর কার্যক্রম ও তার অবদান, শিল্পনীতি ও বিধিবিধান, শিল্পঋণ ও শিল্প ব্যবস্থাপনা, কর ও শুল্ক, শিল্পনগরীতে প্লট বরাদ্দ-বাতিল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

স/শ