সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ২লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ২লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর দাশপুকুর বাইপাস মোড় এলাকায়র একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার রাত পৌনে ২টার দিকে নগরীর দাশপুকুর এলাকার রেলের জায়গায় তৈরি ভুটুর ভাংড়ির দোকান, দুটি স্থানীয় ক্লাব, একটি চন্দপাড়া খানকাহ শরীফ ও রনির বাড়ির একাংশে বৈদুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। তবে কোথা থেকে এ আগুনের সুত্রপাত্র তা জানা যায়নি। রাত ২টার দিকে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানায়, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ক্লাবগুলোতে থাকা টিভি, চেয়ার, টেবিল, ফ্যান, ক্যারাম বোর্ড, খানকাহ শরীফের ভেতরে থাকা দুটি মাইকসেট, ফ্যান ও ভুটুর দোকানে থাকা ফ্যান ও ভাংড়ি পুড়ে যায়। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।

স/আ