সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৩

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৩


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে  গত ২৪ ঘন্টায় (১৯ আগস্ট) ৪৩ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১০ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৫ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ৬ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। এর মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৭ জনকে মাদকদ্রব্যসহ  এবং অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় আকট অভিযুক্ত আসামিদের কাছ থেকে মোট ১৫.৫ গ্রাম হেরোইন, ৭০ পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল, ১২ পিস ট্যাপেন্টাডল, ১২ লিটার চোলাইমদ ও ৮২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এস/আই