নিজস্ব প্রতিবেদক :
নগরীতে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২ টার দিকেএ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান (৫০) নগরীর সপুরা এলাকার একজন ব্যাবসায়ী।

জানা যায়,দুপুর ২টার দিকে নগরীর নগরভবন মোড়ের পাশে দিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পার হচ্ছিলেন আব্দুল মান্নান। এ সময় চাঁপাইগামী চাপাই গেটলক নামক দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তার মাথায় এবং পায়ে আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স /তা










