সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নগরীতে দুই ছিনতাইকারী আটক, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার

নিউজ ডেস্ক১ মে ২০২২২ মিনিট পড়া
নগরীতে দুই ছিনতাইকারী আটক, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে এক পেশাদার দুই ছিনতাইকারীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো নগরীর বোয়ালিয়া টিকাপাড়ার খোদাদাদ ইয়ামিত সেলির ছেলে সালেকীন ইয়ামিন শাওন (৩৮) ও তার সহযোগী সুলতানাবাদের সিরাজুল ইসলামের ছেলে সোহানুর ইসলাম মিম (১৯)।

আরএমপি সূত্রে জানাযায়, গত ২৫ এপ্রিল বিকেল সোয়া ৫ টার দিকে জনৈক এক মেয়ে অলকার মোড় হতে হেটে বাড়ি ফিরছিল। সে ষষ্ঠিতলা পাপিয়া টেইলার্সের সামনে পৌঁছালে পিছন থেকে কালো রংয়ের মোটর সাইকেলে দুইজন ব্যক্তির মধ্যে পিছনে বসে থাকা ব্যক্তিটি সাথীর ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে থিম ওমর প্লাজার দিকে চলে যায়। ভ্যানিটি ব্যাগে সাড়ে ৪ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিলো। পরে ওই মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

মামলা করার পর উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া)  সাজিদ হোসেনের তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আসামিদের নাম ঠিকানা ও অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্ত করে। এরপর সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) এর নেতৃত্বে এম শহীদুল্লাহ কায়সার ও তার টিম গতকাল ৩০ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় নগরীর সুলতানাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী সালেকীন ইয়ামিন শাওন ও তার সহযোগী আসামি সোহানুর ইসলাম মিমকে গ্রেফতার করেন। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই