সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

নগরীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে আটক ১

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট এলাকার মুক্তার হোসেনের ছেলে বাবলু (৩০)।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বহরমপুর এলাকার সুইপার কলোনি থেকে আটক করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসান রন্টু জানান, মঙ্গলবার দুপুরের দিকে গোদাগাড়ী এলাকা থেকে এক ব্যক্তি অভিনব কায়দায় হেরোইন নিয়ে অটোরিক্সায় নগরীতে প্রবেশ করছে এমন গোপন সংবাদ তার নেতৃত্বে ডিবির একটি দল জানতে পারেন ।

এ ধরনের সংবাদ পেয়ে তারা বহরমপুর সুইপার কলোনি এলাকার পাকা রাস্তায় অটোরিকশা থামিয়ে বাবলুর দেহ তল্লাশি করা হয়। এ সময় বাবলুর গোপনাঙ্গের সাথে পলিথিনের মোড়ানো অবস্থায় আটকানো ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

ওসি মেহেদী আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু পুলিশকে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে হোরোইন বহনের কাজ করে। প্রতি চালানে সে দেড় হাজার করে টাকা পায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স/শ