সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বাসস্টান্টের আশে পাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সড়ক পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এ উচ্ছেদ অভিযানে রেলগেট থেকে শুরু করে রাজশাহী শিরোইল বাসস্টান্ডে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ২০ থেকে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

এই এলাকার এক ব্যবসায়ী সালাউদ্দীন বলেন, আমাদের দোকান তুলে দিচ্ছে। আমরা এখন কি করবো। বেশি শীত পড়িই আমি অনেক টাকার মাল কিনে নিয়ে এসেছি। এগুলো না বিক্রি করতে পারলে আমরা সব টাকা লোকসানে পরে যাবে। কারণ এর মধ্যে কিছু মাল বাকিতে নিয়ে এসেছি। যে মাল বিক্রি হলে টাকা পাঠাবো। কিন্তু এখন আমি কি করবো।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান সিল্কসিটিনিউজকে জানায়, এটি একটি ব্যস্ততম রাস্তা। এই এলাকা দিয়ে মানুষ যেনো ভলো ভাবে চলাফেরা করতে পারে সেই জন্য। অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উচ্ছেদের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্র্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মালিকদের বলে হয়, তারা যেনো আর এই স্থানে দোকান না করবে।

 

স/আ