সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

নগরীতে অটোরিকশা উল্টো চালক নিহত

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে অটোরিকশা উল্টো চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উল্টে চালকের মৃত্যু হয়েছে। ওই অটোচালকের নাম  হাসান (১৪)।

নিহত হাসান নগরীর মালদা কলোনী  খ্রিস্টানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসানের পিতা শহিদুল ইসলাম জানান, হাসান অটোরিকশা চালায়। শনিবার সকালে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে হাসান সপুরা গ্যারেজে ঠিক করতে আনে। ঠিক করার পরে গ্যারেজ থেকে গাড়িটি বের করে ট্রায়াল দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় চাপা পড়ে চালক হাসান গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সেলিম বাদশা জানান, এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

স/আ