সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নওগাঁর আত্রাইয়ে প্রতারকসহ চার জুয়ারি আটক

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
নওগাঁর আত্রাইয়ে প্রতারকসহ চার জুয়ারি আটক


আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে এক প্রতারকসহ ৪ জুয়ারিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ । আটককৃতরা হলেন প্রতারক নওগাঁ সদর থানার শিমুলিয়া গ্রামের শুভ(৩০), ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের মিলন (৪০), আজাদ (৩৫), বিদ্যুৎ (৩৫) ও মহসিন (৪০)। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত শুভ আত্রাই থেকে এক ভ্যান চালককে ভাড়া নিয়ে রাণীনগর গিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয়। পরে ওই মোবাইল দিয়ে ভ্যান চালকের বাবার কাছে ফোনকরে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে বিকাশে। বিকাশে ১হাজার টাকা দিয়ে আত্রাই থানায় জানালে সোমবার দিবাগত রাতে শিমুলিয়া বাজার থেকে শুভকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে চাঁদার টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার দিবাগত রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামে জুয়ার আসর হতে টাকা ও তাসসহ ৪ জুয়ারিকে আটক করে আত্রাই থানা পুলিশ।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ১ প্রতারক ও ৪ জুয়ারিকে সোমবার দিবাগত রাতে আটক করা হয়। আটককৃত ৫ জনের বিরুদ্ধে মামলা রজু করে মঙ্গলবার (২৫ জানুযারি) সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #