
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অন্যতম ধমীয় উৎসব সহরাই পালিত হয়েছে। গত বুধবার উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কমরইল বেড়াআড়া আদিবাসী ফুটবল মাঠে এ উৎসব পালিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা বিশত তিগ্যা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মো.খালিদ মেহেদী হাসান পিএএ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাহী অফিসার মো.আরিফুল ইসলাম,আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক,প্রধান শিক্ষক বেনজীর আহমেদ,ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত,আদিবাসী কারাম উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ কুমার আগারওয়াল প্রমুখ। এ উপলক্ষে এক

পরে প্রধান অতিথি সহরাই উৎসবে অংশ গ্রহণকারীদলের মাঝে পুরস্কার বিতরণ করেন। সহরাই উৎসব উত্তরবঙ্গের উরাও, পাহান, সাঁওতাল, মালো, মাহাতো, ভুঁই মালী, রাজোয়াড়, মাহালীসহ আদিবাসীদের এক ধর্মীয় প্রধান ও সামাজিক উৎসব। এই উৎসবের মূল প্রাণ গোয়াল পূজা ও নৃত্য। যা হাজার বছর ধরে আদিবাসীদের জীবনে সাংগঠনিকভাবে পালিত হয়ে আসছে। দীর্ঘ ২০ বছর ধরে আদিবাসী জনপদের সহরাই উৎসব পালিত হচ্ছে।
এস/আই








