সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

‘ধর্ষণের পর জোর করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়’

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
‘ধর্ষণের পর জোর করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদক দিয়ে বেঁহুশ করে ধর্ষণ এবং জোর করে দেহ ব্যবসায় নামানো৷ উত্তরপ্রদেশের ললিতপুর একটি বাড়ি থেকে কোনরকমে পালিয়ে থানায় আসার পরই দেহ ব্যবসা ও মানব পাচারের কারবার ফাঁস হয়৷  পুলিশের কাছে খোলসা করে সব জানায় ওই নির্যাতিতা৷ কীভাবে তাঁকে একটি বাড়িতে বন্দি রেখে দিনের পর দিন একাধিক পুরুষের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হত৷

পুলিশের কাছে বয়ানে ওই নাবালিকা জানিয়েছে, এক মহিলা তাঁকে জল খেতে দিয়েছিল৷ সেই জল খেয়েই জ্ঞান হারায়৷ পরে একাধিক পুরুষকে ঘরে পাঠানো হয়৷ কাঁদতে কাঁদতে পুলিশকে জানায় ওই নির্যাতিতা৷ সে আরও জানিয়েছে, এক মাস ধরে কোতওয়ালি এলাকার একটি বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল৷ একাধিক পুরুষের সঙ্গে বিছানায় শুতে বাধ্য করা হত৷ অনেক সময় তাকে মাদক দেওয়া হত৷ শরীরে সিরিঞ্জ ফুটিয়ে সেই মাদক দেওয়া হত৷

পরে সে জানতে পারে ওই মহিলা দেহ ব্যবসার কারবার করে৷ কোনও মেয়ে বিছানায় শুতে রাজি না হলে তাকে মারধর করা হত৷ এছাড়া মেয়েদের অশ্লীল অবস্থায় ভিডিও করে রাখত৷ সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হত মেয়েদের৷ অনেক মেয়েকে লক্ষ লক্ষ টাকায় বাইরে বিক্রিও করে দিয়েছে৷

ওই নাবালিকার বাবা মা নেই৷ তার ঠাকুমা জানিয়েছে কয়েকমাস আগে ললিতপুর এলাকাতেই তার বিয়ে হয়৷ বিয়ের পর মাঝেমধ্যেই ঠাকুমাকে দেখতে আসত সে৷ কিন্তু কয়েকদিন ধরে নাতনি না আসায় সন্দেহ হয় তাঁরও৷ এদিকে ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে কোতয়ালির বাড়িতে হানা দেয় পুলিশ৷ কিন্তু ওই মহিলা ততক্ষণে পালিয়ে যায়৷ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ওই বাড়ি থেকে অশ্লীল ভিডিও ক্লিপে ভরতি একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ৷

কলকাতা 24