সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ধর্মনিরপেক্ষতা নয়, ইসলামের আলোকে দেশ চলবে: মামুনুল হক

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ধর্মনিরপেক্ষতা নয়, ইসলামের আলোকে দেশ চলবে: মামুনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামের সঙ্গে ধর্মনিরপেক্ষতা চলে না। রাজনৈতিক কারণে মুসলমানরা ধর্মনিরপেক্ষ হতে পারে না। তাই আগামীতে বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। আর সে আলোকে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিম ভাইয়েরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে যশোরের অভয়নগরে মাদরাসা ইহইয়াউল উলুম আল ইসলামিয়ার আয়োজনে মাহফিলে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশের ৯০ শতাংশ মুসলমান ইসলামি আদর্শ নিয়ে চলতে চায়। তার প্রমাণ গত ৫ আগস্ট বিপ্লবে মূর্তি ভেঙে বুঝিয়ে দিয়েছে দেশের জনতা। সুতরাং সে একই পথে দেশ চলতে পারে না। তাই বাংলাদেশ চলবে ইসলাম অনুযায়ী। কোরআন হবে আমাদের সংবিধান।

ধর্মনিরপেক্ষতা নয়, ইসলামের আলোকে দেশ চলবে: মামুনুল হক

তিনি ধর্মনিরপেক্ষতার বিষয়ে বলেন, হাসিনা ও তার সহযোগীরা যেমন পালিয়ে ধর্মনিরপেক্ষ দেশে চলে গেছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সুরে তাল মিলিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলছে। ধর্মনিরপেক্ষতা নয়, দেশ চলবে ইসলামের আলোকে। যাদের সমস্যা মনে হবে তারাও হাসিনার মতো চলে যেতে পারেন।

হাফেজ মাওলানা গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, হেফাজতে ইসলাম অভয়নগরের সাধারণ সম্পাদক ও মাদরাসা ইহইয়াউল উলুম আল ইসলামিয়ার মুদির মাওলানা মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।

 

সূত্র: জাগো নিউজ