রাজনীতি

দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে’

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন দিতে আরও দেরি হলে অন্তর্র্বতী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। দেশের মানুষকে সবকিছুকে বঞ্চিত করেছিলো আওয়ামী লীগ। রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো তাদের ফ্যাসিবাদী ব্যবস্থা।

তিনি আরও জানান, সন্ত্রাস দমনে অন্তর্র্বতী সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সঠিক সময়ে এই অপারেশন হলে দেশে এতো অরাজকতা হতো না বলেও জানান তিনি।