সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

দোষী হলে রাজনীতিতে নয়, জায়গা কারাগারে : ইনু

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দোষী হলে রাজনীতিতে নয়, জায়গা কারাগারে : ইনু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি নেতাদের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আইন আইনের গতিতে চলবে। বিএনপি নেতা ও কর্মীরা যদি নির্দোষ প্রমাণ হয় ভালো, নির্দোষ প্রমাণ না হলে রাজনীতিতে এসব অপরাধীদের জায়গা নেই। তাদের জায়গা কারাগারে।’

 

আজ শুক্রবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের পরিচালনা পরিষদের বৈঠকে যোগ দেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নেতাদের নামে যেসব মামলা আছে এবং যেগুলো বিচারাধীন মামলা আছে সে মামলা যখন বিচারের সম্মুখীন করা হচ্ছে তখনই খালেদা জিয়া, ফখরুল সাহেবরা জোরেশোরে শোরগোল করার চেষ্টা করছেন।’

 

এ সময় কলেজের অধ্যক্ষ শফিউল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী ও কলেজের শিক্ষক, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি