সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

‘দৈনিক কালবেলা’ অফিস পরিদরর্শন করলেন রাসিক মেয়র লিটন

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
‘দৈনিক কালবেলা’ অফিস পরিদরর্শন করলেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:

দেশের ঐহিত্যবাহী ও জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কালবেলা’র অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউ মার্কেটে অবস্থিত ‘দৈনিক কালবেলা’র ন্যাশনাল ডেস্ক, অনলাইন ডেস্ক, মাল্টিমিডিয়া ডেস্কসহ পত্রিকা অফিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ‘দৈনিক কালবেলা’র সম্পাদক আবেদ খান ও প্রকাশক সন্তোষ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন করে মেয়র লিটন। কালবেলার অফিস পরিদর্শনকালে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করা পত্রিকাটি বস্তনিষ্ঠতা বজায় রেখে দুর্বার গতিতে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠক প্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালবেলা অফিস পরিদর্শনকালে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শাামিমুজ্জামান শামীম, কালবেলা পত্রিকার ডেপুটি এডিটর দীপঙ্কর লাহেরী, মার্কেটিং, সার্কুলেশন এন্ড অপারেশন্স এর ডিরেক্টর মো. আহসানুজ্জামান রিমন, এডিশনাল নিউজ এডিটর সাইফুল ইসলাম শরিফ, জেনারেল ম্যানেজার রিয়াজ শাহী, মফস্বল সম্পাদক নাজমুস সাকিব, চিফ একাউন্টেন্ট আবুল কাশেম, রাজশাহী ব্যুরো চিফ আমজাদ হোসেন শিমুল প্রমুখ।