সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

দেড় লাখ মুরগি খাওয়া সেই ব্যক্তি কেমন আছেন?

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৯১ মিনিট পড়া
দেড় লাখ মুরগি খাওয়া সেই ব্যক্তি কেমন আছেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুরগি খেতে ভালোবাসেন হয়তো। তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়া কী সম্ভব। বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরে না বলবেন। কারণ মানুষ খাবারের রুচির পরিবর্তন হয় প্রতিনিয়ত। তাই প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না।

প্রতিদিনই চিকেন বা মুরগির মাংস খেতে হবে এমন মানুষও আবার বেশি নেই। তবে কুয়ে পেং নামে এক ব্যক্তি এক সপ্তাহ, দুই সপ্তাহ বা এক মাস নয় টানা ৪৫০ দিন ধরে শুধু মুরগির মাংস খেয়েই চলেছেন। এজন্য তার স্বাস্থ্য বা রুচির কোনো পরিবর্তন হয়নি। তিনি সুস্থ আছেন। তার কোনো রোগও নেই।

গণমাধ্যম জানিয়েছে, কুয়ে পেং নামের এই ব্যক্তি ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে চিকেন খেয়েই চলেছেন। তাহলে এখন পর্যন্ত কতগুলো মুরগি হজম করেছেন কুয়ে পেং?

তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, এখন অবধি প্রায় ১ লাখ ৩৭ হাজার মুরগি খেয়েছেন তিনি। তিনি সুস্থ আছেন। তার কোনো সমস্যাও হচ্ছে না।

আর এসব চিকেন খেতে তার সব মিলিয়ে খরচ হয়েছে ২ হাজার মার্কিন ডলার। প্রতিদিনই মুরগির মাংস রান্না করে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাসের বর্ষপূর্তি পালনও করেছেন এই ব্যক্তি। দিবসটিকে চিকেন বার্থডে নামকরণ করে একটি ছবি পোস্ট করেন তিনি।