সব খবর

দেশের সুন্দর পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে একটি মহল : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ নিয়ে, সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না, তখনই দেশের একটি শ্রেণি সমালোচনামুখর হয়। দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে একটি মহল।

আজ সোমবার সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীবলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য, সংঘাত সৃষ্টি করার জন্য তারা বক্তব্য দেবে। আর তাদেরকে ধরা হলে সেটাকে বলা হবে বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। সংঘাতে উসকানিদাতাদের গ্রেপ্তার করলে তারাই আবার সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না।

তিনি আরো বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে। অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান।

 

সূত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: