ছবিঘর

দেশেই আয় ৬ কোটি

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুক্তির পর থেকেই দর্শকের মন জয় করে চলেছে তানিম নূরের ঈদের ছবি ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির ২০ দিনেই এক লাখের বেশি দর্শক ছবিটি দেখেছে। এরই মধ্যে শুধু দেশেই আয় করেছে ছয় কোটি টাকারও বেশি। গত শুক্রবারই ছবিটি আয় করেছে ৫০ লাখ টাকা, যা এবার ঈদের এক দিনে সর্বোচ্চ কালেকশন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুধু দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ায় দর্শকসংখ্যা নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। তানিম নূর বলেন, ‘দর্শক ছবিটি দেখছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।’ দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ইতিবাচক সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’।

উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে প্রায় ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী আয় এবং অস্ট্রেলিয়ার বাজার যুক্ত হয়ে মোট আয় এক লাখ ডলার ছাড়িয়েছে।