অর্থ ও বাণিজ্য

দেশে বন্ধ হল পাঁচশ পর্ণ সাইট

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সোমবার দেশে পাঁচ শতাধিক পর্ণ সাইট বন্ধ করেছে সরকার। ওই দিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক নির্দেশনার পর সকল টেলিযোগাযোগ সংশ্লিষ্ট কোম্পানি এ বিষয়ে ব্যবস্থা নিলে সাইটগুলো দেশে আর দেখা যাচ্ছিল না।

বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে সকল মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা কোম্পানি, অান্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে, আন্তর্জাতিক গেটওয়ে, আন্তসংযোগ এক্সচেঞ্জ, এনটিটিএনসহ সকলকে এই নির্দেশনা পাঠানো হয়।

তারপরেই তা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি এমএ হাকিম।

 

সরকারের দিক থেকে বলা হচ্ছে, তালিকায় থাকা সাইটগুলোর মধ্যে দেশের মধ্য থেকে হোস্ট করা সাইটের সংখ্যাই বেশী রয়েছে। তবে কিছু বিদেশী সাইটও তালিকায় রয়েছৈ।

তারা বলছেন, এটি হচ্ছে দেশে পর্ণ সাইট বন্ধ করার প্রথম পদক্ষেপ। পরের ধাপে আরো অনেক সাইট বন্ধ করা হবে।

এদিকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আবারো বলেছেন, পর্ণ সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশ করা নয় বরং পর্ন ব্যবহার যতভাবে কঠিন করা যায় সেই চেষ্টাই সবচেয়ে গুরুত্ব পাবে।

তবে কিভাবে এর ব্যবহার অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বন্ধ করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেবেন তিনি।

এর আগে গত ২৮ নভেম্বর তারানা হালিম বিষয়টি নিয়ে সংশ্লিস্ট সকলের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি কমিটি গঠন করেন। সেই কমিটিই সাইটের তালিকা প্রণয়নসহ সংশ্লিষ্ট সকল বিষয় তদারকি করছে।

সূত্র : টেকশহর