সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দেশে কোনো জামায়াত নেই: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
দেশে কোনো জামায়াত নেই: কাদের সিদ্দিকী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে নির্বাচন করতে পারছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন থেকে আগেই জামায়াতের নিবন্ধন বাতিল করে চিঠি দেয়া হয়েছে।

কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত। নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা দাঁড়িপাল্লা প্রতীকও পাচ্ছেন না। ফলে বিকল্প উপায়ে নির্বাচনে নামছেন তারা।

এ বিষয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আসলে আমি জানি না, আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে। এখন দেশে কোনোজামায়াত নেই। দেশের মানুষ যারা আছে, এ দেশের নাগরিক, বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে।

কাদের সিদ্দিকীর বলেন, তারপরও যদি বলেন, আমি আপনার সঙ্গেএকমত হবযে, জামায়াত না থাকলেও জামায়াতিরা আছে। আমি যখন একটা ট্রেনে উঠব, তখন সে ট্রেনে টিকিট করে যে কেউ উঠতে পারে। আমার কোনোঅধিকার নেই যে, আমি সেই ট্রেনে তাকে নেবকি নেবনা। রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায়। কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোনোসুযোগ নেই। যুগান্তর