
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩১২। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২ হাজার ১৮৩ জন।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।
এর আগে রবিবার (২০ ডিসেম্বর) দেশে ১ হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৮ জন।
সূত্র: কালের কন্ঠ








