সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি-নতুন নেতৃত্ব: ভিপি নুর

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি-নতুন নেতৃত্ব: ভিপি নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তার দল তরুণদের রাজনৈতিক দল। পুরাতন দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে না। দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। আগামী দিনে নেতৃত্ব দিতে দলের পক্ষে আমি সবার সহযোগিতা চাই।

পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার পথে বৃহস্পতিবার বিকালে বরগুনার আমতলী চৌরাস্তা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান।

নুরুল হক নুর আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। সবাই মিলে আমরা এ সমাজ ও রাষ্ট্রকে পাল্টে দেব।

তিনি বলেন, রাজনীতি জমিদারি প্রথা নয়। রাজনীতি একটা জনসেবা। মানুষ রক্ত দিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে; কিন্তু সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

পথসভা শেষ করে কলাপাড়ার উদ্দেশে আমতলী ত্যাগ করেন ভিপি নুর।

 

সূত্র: যুগান্তর