বিজ্ঞান ও প্রযুক্তি

দেখতে যেমন হবে এমআই মিক্স ৩

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছরের সেপ্টেম্বর মাসে উন্মোচন হবে শাওমির  ফ্ল্যাগশিপ ‘এমআই মিক্স ৩’।

প্রতিষ্ঠানটি চুপ থাকলেও সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে ডিভাইসটির আরেকটি ছবি।

ছবিতে দেখা যায়, সম্পূর্ণ বেজেলহীন ডিসপ্লে ব্যবহার করা হবে ফোনটিতে। তবে নিচের দিকে খুব সামান্য বেজেল থাকতে পারে। ফোনের ডান পাশে থাকবে পাওয়া বাটন, বাম পাশ থাকবে ভলিউম আপ ও ডাউন বাটন।

এদিকে আগের কিছু খবরে জানা গেছে, ফোনটি দুটি সংস্করণে পাওয়া যাবে যার মধ্যে দামে পার্থক্য প্রায় ১৫ হাজার টাকা।

এমআই মিক্স ৩-তে থাকবে ৩৫০০ এমএএইচ ধারণ ক্ষমতার ব্যাটারি। পেছনে ডুয়াল ক্যামেরা, আর সেলফি ক্যামেরা প্রয়োজনে স্লাইড করে বডি থেকে বেরিয়ে পড়বে। এ সংস্করণটিতে র‌্যাম থাকবে ৬ বা ৮ গিগাবাইট, আর স্টোরেজ ৬৪ থেকে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।

সিরামিক ইউনিবডি সংস্করণ পাবে ৪০০০ এমএএইচ ব্যাটারি। তার পেছনে থাকবে তিনটি ক্যামেরা। সেটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সঙ্গে থাকবে তারহীন চার্জিং। এ সংস্করণের সেলফি ক্যামেরা ডিসপ্লের মধ্যেই দেয়া হতে পারে। এটিও ৬ থেকে ৮ গিগাবাইট র‌্যাম আর ৬৪ থেকে ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ পাবে।

সাধারণ সংস্করণটির মূল্য শুরু হতে পারে ৩৩৯৯ ইউয়ান থেকে। সিরামিক ইউনিবডির মূল্য শুরু হবে ৬৬ হাজার টাকা থেকে।

এ পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে, সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।