সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে দেশে আর ফেরত না আসতে পারে: হাফিজ

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪৩ মিনিট পড়া
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে দেশে আর ফেরত না আসতে পারে: হাফিজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এর সংষ্কার করা প্রকৃতপক্ষে একটি কঠিন কাজ। এ কঠিন কাজটি যদি জনগণ সমর্থন দেয়, তাহলে জনগণের সমর্থন নিয়ে বিএনপিকেই করতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের জন্য আজকে তাদের যে কঠিন পরিণতি হয়েছে, এ পরিণতির জন্য আমরা তাদেরকে শাস্তি দেইনি। তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে; গজব পড়েছে তাদের উপর। সুতরাং আমাদের দায়িত্ব হলো দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানের লেকশো’র হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন।

সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যকটি সেক্টরে দলীয়করণ করেছে, দেশের ক্রীড়াঙ্গন এর থেকে মুক্ত ছিল না। শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে।

তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন- তখন কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয় ও রাজনীতিকরণ ছিল না। তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদেরকে নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তুলার কারণেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), মো. আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোজাম্মেল হোসেন সেলিম, জাহাঙ্গীর মোল্লা, রেজাউর রহমান ফাহিম, ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ, আবুল হোসেন আব্দুল, শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া, রফিকুল ইসলাম খান মেম্বার, এ এস এম খালেদ, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, জাহেদ পারভেজ চৌধুরী তাসলিমা রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব রুনা লায়লা, কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনীসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা কমিটির দায়িত্বশীল নেতারা।

 

সূত্র: যুগান্তর