দুর্গাপুর প্রতিনিধি:
রাহশাহী দুর্গাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিবারপরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ওসমান গণি, টিএপি আঃ মান্নান, উপজেলা সহকারি পরিবারপরিকল্পনা কর্মকর্তা রুনা লায়লা ও কামরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডঃ আকলিমা আখতার। মেডিকেল অফিসার এমসিএইচএন্ডএফপি ডাঃ আইনুন নাহার আখতার জাহানের পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকার পরিবারপরিকল্পনার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
স/আ









