দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর পিতার উপরে অভিমান করে মেজবাউল আলম (সাদ) নামের (১০) বছরের এক শিশু সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার পাশে ফয়েজের ভাড়া বাড়িতে।
সে দুর্গাপুর বহরমপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলামের পুত্র ও দুর্গাপুর দি রাইজিং সান কিন্ডর গার্টেনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার সকালে সাদ তার পায়ের স্যান্ডেল কেনার জন্য তার বাবা শফিকুল ইসলামকে জানায়। পরে তার পিতা সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর বাজার থেকে তাকে এক জোড়া স্যান্ডেল কিনে দেয়। পরে সেই স্যান্ডেল সাদের পছন্দ না হলে তার পিতার উপরে অভিমান করে থাকে। পরে সেই অভিমানে বেলা ১২টার দিকে সাদ তার নিজ ঘরের ভেতরে দরজা লাগিয়ে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে একটি মাফলার ও তোয়ালে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে তার মা সাদকে ডাকাডাকি করলে তার কোন সাড়া না পাওয়া গেলে তার ঘরের দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে সাদের মরদেহ ফ্যানের সাথে ঝুলে আছে। পরে তার চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ ছুটে এসে ঝুলন্ত অবস্থায় সাদের মরদেহ উদ্ধার করে।
নিহত মেজবাউল আলম সাদের মরদেহ তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের পরিবার জানান। নিহত সাদের পিতা শফিকুল ইসলাম বহরমপুর দাখিল মাদ্রাসায় চাকরি নেওয়ার পরে তিনি বিগত প্রায় ১৮ বছর যাবৎ দুর্গাপুর সদর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।
স/শ










