দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে আমগাছ রোপন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬জন আহত হয়েছে। আহতদের দুর্গাপুর স্বাস্থ কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে।
আহতরা হলেন উপজেলা জয়কৃষ্ণপুর গ্রামের এমাজ উদ্দিনের ছেলে কাউসার আলী (২৫) ছোট ভাই ইমন (২০), ওসিমুদ্দিনের ছেলে হামিদ আলী (৫০),মকবুল হোসেনের ছেলে জীবন আলী (১৮),হামিদের স্ত্রী নুরজাহান বেগম (৪৫), ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৬)।

প্রত্যক্ষর্দশী সুত্রে জানাগেছে, শুক্রবার আমগাছ রোপন করা নিয়ে হানিফের সাথে প্রতিপক্ষ ইসলাম ও কাউসারের সাথে বার্কবিতন্ডা বেধে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মহিলাসহ ৬জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কাউসার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স/অ










