দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর মাড়িয়া ও ঝালুকা ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত রিভিউ বাজেট পূনঃ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মাড়িয়া ইউনিয়নের আয়োজনে ও ভার্ক এবং ওয়াটার এইডএর সহযোগিতায় পরিষদ হলরুমে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভার্ক রুরাল ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড এডুমেন্টেশন কর্মকর্তা হুমায়ন কবির খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহসিন খন্দকার,সাহাদত হোসেন,আব্দুন সালাম ও মাহমুদা বেগম। বাজেট সভায় পুর্বের বাজেট সংশোধনী করে ১ কোট ৩৬ লাখ ২৯হাজার ৯৯৮টাকা বাজেট ঘোষনা করেন ইউপি সচিব হাসানুজ্জামান বাবু।
এদিকে উপজেলা ঝালুকা ইউপিতে রিভিউ বাজেট সভায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইউপি চেয়ারম্যান মোজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহসভাপতি নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড এডুমেন্টেশন কর্মকর্তা হুমায়ন কবির খান,নরুন নাবী চাঁদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আওয়াল মন্ডল,ইসমাইল হোসেন,লতিফ মির্জা,রিতা খাতুন,রুপালী বেগম ।
বাজেট সভায় পুর্বের বাজেট সংশোধনী করে ১কোট ৪০লক্ষ ৫১হাজার ১৮০টাকা বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মুরজেদুর রহমান মুরাদ।
স/আ










