ধর্ম

দুর্গাপুর আড়ইল চকপাড়া মসজিদ উদ্বোধন করলেন এমপি মনসুর রহমান

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৩১ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামে নবনির্মত আড়ইল চকপাড়া জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই মসজিদটি উদ্বোধন করেন ওই গ্রামের কৃতি সন্তান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। সংসদের সার্বিক তকত্ত্বাবধনে এই মসজিদটি নির্মিত হয়।

উদ্বোধন শেষে এমপি সেখানে জুম্মার নামাজ আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন, কিসমত গণকৈড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, পুঠিয়া ভাল্লুকগাছি ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান,আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অত্র গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুম্মার নামাজ আদায় শেষে সাংসদ মনসুর রহমান তার পিতা,মাতার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করেন।