সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দুপুরে রাজধানীতে শিবিরের গণমিছিল

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
দুপুরে রাজধানীতে শিবিরের গণমিছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ শুক্রবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে। বাদ জুমা সংগঠনের ঢাকা মহানগরের এ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন ও দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

সূত্র: যুগান্তর