সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায়  বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধি দলের। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

গত ১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে। বিএনপি অভিযোগ করে আসছে, সরকার দলীয় লোকজন তাদের প্রচারণায় হামলা ও বাধা দিয়ে আসছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এসব ঘটনা ঘটছে।