সদ্য প্রকাশিত
লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
অপরাধ ও দুর্নীতি

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ২

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ২
সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শনিবার সকালে এক ক্ষুদে বার্তায় র‌্যাব জানিয়েছে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করা হয়েছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে কবে এবং কখন তাদের আটক করা হয় তা জানানো হয়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে বেলা ১১ টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।