আন্তর্জাতিক

দু’টো মুখ, তা নিয়েই অবিশ্বাস্য কীর্তি করে দেখাল এই বালক

নিউজ ডেস্ক৮ জুন ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে মাঝেমাঝে এমন ঘটনা ঘটে, যার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। সেই রকম ঘটনারই সাক্ষী থাকল এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মুসৌরি শহর। পুরো ঘটনার নায়ক মুসৌরি শহরের ট্রেস জনসন। দুটো মুখ নিয়ে জন্মগ্রহণ করেছিল জনসন। চিকিৎসাবিজ্ঞানে এমন ঘটনা বিরলের মধ্যে বিরলতম। চিকিৎসকরা তাঁর বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। তবে সেই বালকই সবাইকে অবাক করে নিজের ১৩তম জন্মদিন পালন করলেন।

ব্রিটেনের এক ট্যাবলয়েডে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এমন রোগকে বলা হয় ‘কনজেনিটাল ডিসঅর্ডার ক্র্যানিয়োফেসিয়াল ডুপ্লিকেশন’। এমন রোগে শিশু জন্ম গ্রহণের সঙ্গে সঙ্গেই মারা যান। এমনটাই দাবি চিকিৎসকদের। ট্রেসও এই রোগের শিকার ছিল। জন্মগ্রহণের সময় ট্রেসের মুখের গহ্বর ছিল অত্যধিক বড়। চোখের আকারও ছিল সাধারণের থেকে অনেকটা বড়। নাকের ছিদ্র ছিল দু-দুটো, মাথার আকৃতি ছিল কিম্ভূতকিমাকার। ১৪বার ভিন্ন ভিন্ন চিকিৎসা নির্ণয়ের পরে ধরা পড়ে ট্রেসের এই বিরলতম রোগ।

জন্মের সময় এরকমই ছিল ট্রেস। ছবি : ক্রেটার্স নিউজ এজেন্সি

জন্মের পরেই একাধিক অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের মাধ্যমেই মুখের গহ্বর কমিয়ে আনা হয়, ব্রেনে যাতে চাপ না পড়ে সেজন্য মুখাবয়বেও পরিবর্তন আনা হয়। সূত্র: এবেলা