সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহীর খবর

একই ঘরে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা: বন্যা-সম্পার বাড়িতে শোকের মাতম

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
একই ঘরে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা: বন্যা-সম্পার বাড়িতে শোকের মাতম

শাহিনুল ইসলাম আশিক ও শফিক আজম:

প্রায় পাশাপাশি দুটি বাড়ি। বলা যায় পা ফেলা দূরুত্ব। দক্ষিণ দিকে সম্পাদের বাড়ি থেকে মাঝে সরু একটি গলি আর কয়েকটি বাড়ি পার হয়েই বন্যাদের বাড়ি। দুজন একই স্কুলে পড়তো। চারঘাটের বেলঘোরিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল বন্যা ও সম্পা।

 

একসঙ্গেই স্কুলে যাওয়া-আসা থেকে শুরু করে অনেকটা সময় কাটাতো তারা দুই বান্ধবী। আবার একসঙ্গেই গতকাল একই ঘরে পাশাপাশি দুটি বাঁশে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তারা।

15134350_1832783403677430_31722393_n

এতটুকু বয়সে দুজন স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনার পর থেকে রাজশাহী নগরীর মতিহার থানার শাহপুর গ্রামে বন্যা আর সম্পাদের বাড়িতে চলছে শোকের মাতম। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও যেন শোকের ছায়া নেমে এসেছে। বখাটেদের যৌন হয়রানির কারণে দুই কিশোরীর একসঙ্গে আত্মহত্যার ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভও ছড়িয়ে পড়ছে।

 

মঙ্গলবার বিকেলের ওই ঘটনার পর থেকে বন্যা আর সম্পাদের বাড়িতে ভীড় জমাচ্ছেন আশে-পাশের লোকজনসহ আত্মীয়-স্বজনরাও। আজ বুধবার সকালেও তাদের বাড়িতে বাড়িতে শোক বিহব্লল মানুষের ঢল নামে।

15102110_1832778757011228_1611829889_o

  • সরেজমিন ঘুরে জানা গেছে, শাহাপুর পশ্চিমপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে বন্যা(১৩) এবং একই এলাকার মো.মুক্তার আলীর মেয়ে উম্মে মারিয়া সম্পা (১২)। বন্যারা তিন বোন ও এক ভাই। আর সম্পারা এক ভাই এক বোন। দুজনের্ পরিবরাই দরিদ্র। তার পরেও বন্যার বাবার অবস্থা আরো করুন।

 

দিন এনে দিন খায় অবস্থা তাদের। তবুও ছেলে-মেয়েদের ভবিশ্যত চিন্তা করে শত কষ্ট সহ্য করেও তাদের পড়া-শোনা চালু রাখতে যা যা করার দরকার তাই করেন বন্যার বাবা নাজমুল হক।

 

অন্যদিকে সম্পার বাবারও আশা ছিল মেয়ে পড়া-লেখা করে বড় হবে। বাবার দু:খ-কষ্ট ঘুঁচাবে। কিন্তু সেই মেয়ে দুটি গতকাল মঙ্গলবার হঠাৎ করে একই ঘরের দুটি বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বন্যা আর সম্পা। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝেও যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

15102041_1832778760344561_1767721585_o

  • স্থানীয় সাবেক ওয়ার্ড সদস্য মাসুদ রানা সিল্কসিটি নিউজকে বলেন, এমন দুটি কিশোরী মেয়ে আত্মহত্যার পর থেকেই এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনার সঙ্গে দায়ী তাদের বিচার হওয়া দরকার।  না হলে সমাজে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলবে।

 

আজিজুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, ‘মেয়ে দুটি এখনো ভাল-মন্দ বুঝাই শেখেনি। অথচ তারা এই বয়সে আত্মহত্যার পথ বেছে নিল। তারপরেও দুজন একসঙ্গে। এটি সত্যিই খুবই কষ্টের বিষয়।’

 

  • শাহানা খাতুন নামের এক নারী বলেন, বখাটেদের কারণেই মেয়ে দুটি আজ এমন পথ বেছে নিয়েছে। তা না হলে এই বয়সে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়?

 

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল চারটার দিকে বন্যা ও সম্পা স্কুল থেকে বাড়ি ফেরে সম্পার ঘরে দুজন একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সময় বন্যার পরনে স্কুল ড্রেসটিও ছিল। সে স্কুল থেকে বাড়িতেও যায়নি। আত্মহত্যার আগে দুজনেই দুটি সুইসাইড নোট লিখে যায়। তাতে সম্পার হাতে লিখা ছিল বিপ্লব মাস্টার স্থানীয় বেলঘোরিয়া সানশাইস কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক বখাটে বিপ্লব হোসেনের নাম এবং বন্যার হাতের সুইসাইড নোটে লিখা ঝিল বেলঘোরিয়া এলাকার বখাটে ও মাদকসেবী মুন্নার নাম।

 

পরিবারের দাবি, তাদের যৌ্ন হয়রানির কারণেই একসঙ্গে দুই স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

 

এদিকে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির সিল্কসিটি নিউজকে বলেন, দুই বান্ধবী একই ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার আগে দুটি সুইসাইড নোট লিখে গেছে। এতে কিছু নাম লিখা আছে। তবে তদন্তের স্বার্থে এখনোই এ নিয়ে কিছু বলা যাবে না।

স/আর