সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ৫ এপ্রিল

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ৫ এপ্রিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপত্র আগামী ৫ এপ্রিল বিক্রি করা হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের দলীয় মনোনয়ন কেনার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান।

রিজভী বলেন, আগামী ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র সরবরাহ করা হবে। আগ্রহীদের এ সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সরবরাহ করতে বলা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগামী ৫ এপ্রিল মনোনয়ন সংগ্রহের পর ৬ এপ্রিল দলীয় কার্যলয়ে মনোনয়ন জমা দিতে হবে। ৮ এপ্রিল দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে।

রিজভী বলেন, রংপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীস চন্দ্র ভৌমিককে চারদিন ধরে খুঁজে না পাওয়া একটা উদ্বেগের বিষয়। সরকার গুম-খুনের একটা দুঃসহ শাসন কায়েম করেছে। ক্ষমতাসীন দলের মানুষ হয়েও তাঁর সন্ধান না পাওয়া খুবই দুঃখজনক।

রিজভী বলেন, রথীস চন্দ্র ভৌমিকের সঙ্গে হয়তো এমন কারো বৈরিতা রয়েছে যারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই চারদিন ধরে তাঁর কোনো খোঁজ নেই। মূলত সরকারের বীভৎস দুঃশাসনের প্রতিফলন এটি। অনেক দিন ধরে তাঁর ওপর হুমকি ছিলে, যা তিনি পুলিশকেও জানিয়েছিলেন। আমরা বিএনপির পক্ষ থেকে তাঁর সন্ধান দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ।