সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

দুই বাংলাদেশি হত্যায় আটককৃতের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
দুই বাংলাদেশি হত্যায় আটককৃতের বিরুদ্ধে অভিযোগ গঠন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান বব বয়েস জানিয়েছেন, অসকার মোরেল (৩৫) নামের ওই ব্যক্তিকে রোববার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হিট অ্যান্ড রান দুর্ঘটনার অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এই রিভলভার ও উদ্ধার হওয়া কাপড় হত্যার কাজে  ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মোরেলের বাসা দেয়ালের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে কুইন্সের ওজনপার্ক এলাকায় আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তার উদ্দিনকে (৬৪) পেছন দিকে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে দাবি করেছে স্থানীয় মুসলমানরা। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এখনো এ হত্যাকাণ্ডের পেছনে ঘৃণামুলক অপরাধের প্রমাণ তারা পায়নি।

এদিকে সোমবার নিউ ইয়র্কে নিহত এই দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার আগে স্বাগত বক্তব্যে আল-ফোরকান মসিজদের প্রতিষ্ঠাতা বদরুল খান বলেন, ‘আমরা বিচার চাই।’ এ সময় উপস্থিত সমবেত জনতাও সমস্বরে বলেন, ‘আমরা বিচার চাই।’

 

 

সূত্র: রাইজিংবিডি