সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দুই বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব নুরের

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
দুই বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব নুরের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘গণ অধিকার পরিষদ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে ছয় মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা।

এখন সব দলকে নিয়ে জাতীয় সমন্বিত কর্মসূচি হতে পারে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারেনি।

তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও তাদের গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতায় একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।’

সূত্র: কালের কণ্ঠ