সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারের মৃত্যু

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক :

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের সংঘর্ষে ভুট্টার ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।

চালকের সহকারী রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।