সিল্কসিটিনিউজ ডেস্ক :
জেলটা এফএইচ৬০ মডেলের দীর্ঘস্থায়ী ব্যাটারির একটি ফোন এনেছে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড।
আকষর্ণীয় ডিজাইনের এই ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, ৩২ মেগাবাইট রম এবং ৩২ মেগাবাইট র্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে মেমোরি কার্ডের সাহায্যে।
ডুয়েল সিমের এই হ্যান্ডসেটটির ব্যাটারি ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার। টানা ৮ ঘণ্টা কথা বলা যাবে। এছাড়াও স্ট্যান্ডবাই টকটাইম ৩০০ ঘন্টা।

রয়েছে ওয়্যারলেস এফএম, ভিডিও এবং কল রেকর্ডার, এমিপিথ্রি, এমপিফোর, ব্লটুথ, জিপিআরএস, টর্চ প্রভৃতি অপশন।
এক বছরের ওয়ারেন্টিসহ সোনালী, কালো ও লাল রঙের হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে।
সূত্র : টেক শহর









