আন্তর্জাতিক

দিল্লিতে বিক্ষোভ ঘিরে সিজেপির দীপকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিল্লির কনট প্লেসে মিছিলটি হওয়ার কথা ছিল।

পরে শনিবার ভোরে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভি জানায়, শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতের নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় দীপকেকে গ্রেপ্তার করা হয়। আজ দিনের পরের দিকে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে। দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।

 

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎ দীপকে কোথায় আছেন, তা জানা যাচ্ছে না। এমনকি তার আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং লেখেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। তবে তিনি কোথায় আছেন, তা এখনো জানা যায়নি।

আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি।

এদিকে ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন সিজেপি, বিরোধী দল, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের সদস্যরা। ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে তারা এসব কর্মসূচি পালন করছেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।