সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০২৫২ মিনিট পড়া
দিনাজপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ওই শিশুর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের জনতার হাত থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে।ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে তার পরিবারের দ্বিতীয় মেয়ে। তার বাবা পেশায় একজন কৃষক।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি উপজেলার শাহাজাদপুর গ্রামে বিয়ে করে গত কয়েক বছর ধরে তার শ্বশুরবাড়িতে বসবাস করছেন। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক। এলাকাবাসী জানান, তিনি চারটি বিয়ে করেছেন। তার কয়েকটি সন্তান রয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশুটি কেটরা শালবনে একটি ‘গিলাগাছ’ দেখতে যায়। সন্ধ্যা ৬টার দিকে সে সেখান থেকে একাকী বাড়ি ফিরছিল। পথে একটি কালভার্টের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সাইফুল শিশুটির পথ রোধ করেন। এ সময় তিনি শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নেন। পরে বাড়ির একটি শয়নকক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং তাকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার শাহাজাদপুর গ্রামে একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।’