সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা ৫ ও ৯। শুভ বার মঙ্গল ও বুধ। শুভ রত্ন পান্না ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। মানুষের কাছে আপনার ইতিবাচক ভাবমূর্তি বাড়বে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বাড়বে।
মিথুন (২১ মে-২০ জুন)
রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়বে। শত্রুপক্ষের তৎপরতা বাড়তে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়বে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বাড়বে। স্থাবর সম্পত্তির মালিক হতে পারেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কর্মোদ্দীপনা বাড়বে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাউকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আত্মীয়দের সহযোগিতা পাবেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চক্ষু বা মাথাব্যথায় ভুগতে পারেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। শরীর মোটামুটি ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বাড়বে।
সূত্র: এনটিভি









