লাইফ স্টাইল

দাম্পত্য ভালো যাবে মীনের, আয়-উপার্জন বৃদ্ধি পাবে বৃশ্চিকের

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ১ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন রুবি ও রক্তপ্রবাল।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

 
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। কাঙ্ক্ষিতজনের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কণ্ঠশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। গলা-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনদের কাজে লাগানো সহজ হতে পারে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। সত্য প্রকাশে বিরত থাকুন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হওয়ার সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষা অথবা কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ লেনদেন না করলেই ভালো করবেন।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আপনজন কেউ শত্রুতা করতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

সূত্র: এনটিভি