সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

দানবীয় উল্কাপিণ্ড ধেয়ে আসছে পৃথিবীর দিকে

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
দানবীয় উল্কাপিণ্ড ধেয়ে আসছে পৃথিবীর দিকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে মেক্সিকো উপসাগরের তীরে ইউকাটান উপদ্বীপে ১২ কিলোমিটার চওড়া এক উল্কাপিণ্ডের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যায় ১৭ কোটি বছর পৃথিবীতে রাজত্বকারী ডাইনোসর। তেমন আরেকটি উল্কা ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

২০ ডিসেম্বর ৩৭ লাখ মাইল দূর থেকে পৃথিবীকে পাশকাটিয়ে চলে যাবে ২১৬২৫৮ ২০০৬ ডব্লিউ এইচ ওয়ান নামের এ উল্কাটি। এটি প্রায় পাঁচশ’ মিটার চওড়া।

উল্কাপিণ্ডটি পৃথিবীতে আঘাত করলে সম্পূর্ণ একটি শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারত বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। যদিও, সেই আশংকা যে একেবারেই নেই, তা কিন্তু নয়।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) সম্প্রতি আরও একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসার বিষয় খবর পেয়েছে। ২০১৯ এসইউ থ্রি নামে চিহ্নিত ১৪ মিটার চওড়া এ উল্কাটি ২০৮৪ সালের ১৬ সেপ্টেম্বর পৃথিবীর নিকটে আসবে।

৭৩ হাজার ৪৩৫ মাইল দূর থেকে আসা এ উল্কাটিকে ইতিমধ্যেই ‘ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইএসএ।