সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে চীনের সেতু নির্মাণ!

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে চীনের সেতু নির্মাণ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাধারণত খেলনা, জুতার মতো ছোটখাটো জিনিস তৈরি করার ক্ষেত্রে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে এই প্রযুক্তির সাহায্যে প্রথমবারের মতো ৮৬ ফুট দৈর্ঘ্যের একটি বড়সড় কংক্রিট সেতু বানিয়ে চমকে দিল চীন। সেতুটি সাংহাইয়ের বাওশান জেলায় অবস্থিত।

জানা গেছে, এই সেতুটি বিশ্বের দীর্ঘতম থ্রিডি প্রিন্টিং ফুটব্রিজ। ব্রিজটি তৈরি করতে লেগেছে ১৭৬ কংক্রিট ইউনিট। ব্রিজের অংশগুলো প্রথমে বানানো হয়েছিল দুটো বিশালাকার থ্রি ডি প্রিন্টিং মেশিন দিয়ে। যে যন্ত্রটা দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছিল, সেটার ওজনও ৫ হাজার ৮০০ কেজি।

আরো জানা গেছে, চিনের সবচেয়ে পুরনো ব্রিজ আঞ্জি। ১৪০০ বছরের পুরনো এই ব্রিজের আদলেই বানানো হয়েছে এই থ্রিডি প্রিন্টিং ব্রিজটি।

এই সেতুর নকশা বানিয়েছেন জয়না বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল আর্কিটেকচার বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা জানিয়েছেন, শুধুমাত্র সেতুর অংশগুলো বানাতে সময় লেগেছিল টানা ১৯ দিন। এই ভাবে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে সেতু তৈরিতে খরচ অনেকটাই কম।

এর আগেও আমস্টারডামে থ্রিডি প্রযুক্তির সাহায্যে একটি স্টিলের সেতু নির্মাণ করা হয়েছিল।