সিল্কসিটিনিউজ ডেস্ক:
মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।
উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, থাই গ্রাস ৪-৫টি, বিচি ছাড়া কাঁচামরিচের ফালি ৪-৫টি।
প্রস্তুত প্রণালি : গরম স্টকে তেল-লবণ মাখানো মাংস, চিংড়ি, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, সয়াসস, টেস্টিং সল্ট, লেবু, থাই গ্রাস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। নামানোর আগে কাঁচামরিচের ফালি দিয়ে দিন।

————————–
থাই সুপ—- সিদ্দিকা কবীর
#রেসিপি
চিকেন স্টক ৬৫০ মিলি লবণ ১১/২ চা. চা
চিংড়ি মাছ ১০০ গ্রাম স্বাদ লবণ ১/৪ চা. চা.
মোরগের মাংস ৫০ গ্রাম টমেটো সস ২টে.চা
ডিমের কুসুম ২টি লেমন গ্রাস ১০টুকরা
করণফ্লাওয়ার ২টে.চা লেবুর রস ১/২ চা. চা.
চিনি ১টে.চা কাঁচামরিচ ২টি
১। মোরগের মাংস থেকে হাড় ছাড়িয়ে নাও। ৬কাপ পানি দিয়ে হাড় সিদ্ধ করে ৩ কাপ স্টক মেপে নাও।
২। চিংড়ি মাছ ও আধা কাপ মোরগের মাংসের সাথে স্টক, কাঁচামরিচ ও লেবুর রস বাদে অন্যান্য সব উপকরন একটি হাড়িতে একসাথে মিশাও।
৩। স্টক দিয়ে ভালভাবে নেড়ে মিশিয়ে উনুনে দাও। মৃদু জ্বালে নেড়ে নেড়ে সুপ ফুটাও। ফুটে উঠার পর লেবুর রস, কাঁচামরিচ দাও। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় মৃদু আঁচে রেখে নাড়। মাংস সিদ্ধ হলে উনুন থেকে নামাও।
—————————–
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি
————————–
থাই স্যুপ
#রেসিপি
যা লাগবে : মুরগির মাংস ছোট করে কাটা আধা কাপ, চিংড়ি আধা কাপ,সয়াসস দেড় চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, টমেটো সস ১ চা চামচ, চিনি সামান্য, পানি তিন কাপ, লবণ ১ চা চামচ, কাঁচামরিচ কুচি দুটি।
যেভাবে করবেন : প্রথমে পানির মধ্যে মুরগির মাংস ও চিংড়ি দিয়ে চুলোয় রাখুন দশ মিনিট। পানি ফুটে এলে সয়াসস, টেস্টিং সল্ট, চিনি ও লবণ দিন। ঠাণ্ডা পানিতে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে ঢেলে দিন। এরপর টমেটো সস ও লেবুর রস দিয়ে দিন। এবার বাটিতে ঢেলে থাই পাতা, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সূত্র: অনলাইন









