লাইফ স্টাইল

তুলাকে সাহসী হতে হবে, ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভের

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৬ ও ৭। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন হীরা ও এমিথিস্ট।

 

প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও প্রতিভাবান। কল্পনা ও আবেগের প্রাধান্য থাকলেও আপনি চাপা স্বভাবের। আপনার চিন্তা ও কাজ কোনো ছকবাঁধা পথে চলতে চায় না। আপনার ইনটুইশন প্রখর। সৌন্দর্যের তৃষ্ণা ও ভ্রমণের নেশা আপনাকে পেয়ে বসতে পারে। আপনি লাজুক ও শান্তিপ্রিয়। অন্যদের সঙ্গে হৈ-হল্লার চেয়ে নীরবে-নির্জনে একাকী থাকতে বেশি আনন্দ পান। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ রয়েছে। আপনাকে জীবনের সবকিছুতে ভারসাম্য বজায় রাখতে হবে। কুশলী ও সাহসী হতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। সকালের দিকে অসুস্থবোধ করতে পারেন। দুপুরের পরে তুলনামূলকভাবে সুস্থবোধ করবেন। ব্যক্তিত্ব দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সুফল পাবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

পেশাগত দিক ভালো যাবে। জীবন ও জগৎ সম্পর্কে চিন্তা-ভাবনা করার সুযোগ পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। শরীর-স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো কারণে আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ধর্মকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। উত্তেজনা পরিহার করে চলুন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো আশা পূরণ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। স্থাবর সম্পত্তি অথবা বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পেশাগত ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন। মাথাব্যথা অথবা চোখসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রথম পরিচয়েই অন্যকে আকৃষ্ট করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

সূত্র: এনটিভি