লাইফ স্টাইল

তুলতুলে নরম রসমালাই

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ আপনাদের জন্য নিয়ে এলাম তুলতুলে নরম রসমালাই তৈরির সবচেয়ে সহজ রেসিপি।  এই রেসিপির  টিপস গুলো ফলো করলে আশাকরি আপনার রসমালাই নরম হবেই । আর কখনো বানানোর পর শক্ত হয়ে যাবে না।

 

দেখে নিন যেভাবে তৈরি করবেন তুলতুলে নরম রসমালাই । রইলো রেসিপিটি…

 

উপকরণ :

ছানা তৈরি :

দুধ – ১ লিটার ( পুর্ন ননীযুক্ত )

সিরকা – ৩ টেবিল চামচ সিরকা +৩ টেবিল চামচ পানি

ময়দা – ১ +১/২ চাচামচ

 

প্রনালি :

– দুধ জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে চুলা অফ করে দিন ।

 

– ভালভাবে দুধ ফুটিয়ে নিবেন ঘন করার দরকার নেই ।

 

– চুলা অফ করে সিরকা আর পানি মিক্স করে অল্প অল্প করে ঢালতে থাকুন ।

 

– সিরকা দিবেন আর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন ।

 

– ছানা হয়ে গেলে ১০-১৫ মিনিট পর সামান্য গরম থাকতে ছানা পাতলা সুতির কাপরের উপর ঢেলে নিন ।

 

– ভাল করে ধুয়ে নিন যাতে সিরকার ফ্লেবার না আসে ।

 

– চিপে পানি ফেলে দিন । বেশি চাপবেন না এতে ও মিষ্টি শক্ত হয়ে যায় ।

 

– ফ্যান এর নিচে ১-২ ঘন্টা ঝুলিয়ে রাখুন । ৪-৫ ঘন্টা রাখলেও সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে ছানা বেশি শুকিয়ে না জায় । আমি ৫-৬ ঘন্টাও রাখি ।

 

– ১-২ ঘণ্টা পর ছানা ছড়ানো পাত্রে মেলে দিন ।

 

– পানি পানি ভাব বেশি থাকলে ফ্যানের নিচে ৭-৮ মিনিট রেখে দিন ।

 

– বেশি ভেজা ভেজা না থাকলে ফ্যানের নিচে দেয়ার প্রয়োজন নেই ।

 

– বাড়তি পানি শুকিয়ে গেলে ময়দা দিয়ে ভাল করে মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে ছানাটা মিহি করে নিন ।

 

– ছানা মিহি হয়ে গেলেই আর ছানবেন না । ছানার তেল বের হয়ে গেলে আবার মিস্টি শক্ত হয়ে যেতে পারে ।

 

– ৫-৬ মিনিট এভাবে করার পর আটার খামির মত হলে হাত দিয়ে চেপে চেপে শেপ ঠিক করে বল তৈরি করুন ।

 

– কিছুর উপর রেখে বল তৈরি করলে অনেক ভাল বল হবে ।

 

স্পঞ্জ মিষ্টি তৈরি :

চিনি – ১ কাপ

পানি- ৪ কাপ

 

প্রনালি :

– চিনি , ৪ কাপ পানি এক সাথে বড় একটি পাত্রে নিয়ে চুলায় অল্প আচে জ্বাল দিন ।

 

– আচ বাড়িয়ে দিন চিনি গলে ফুটে উঠলে একদম কমিয়ে দিন ।

 

– বল গুলো আস্তে আস্তে সিরাতে ছেড়ে দিন । কয়েক সেকন্ড পর ঢাকনা দিয়ে ঢেকে দিন ৫ মিনিট । ফুটে উঠলে জ্বাল মাঝারি আচের থেকে সামান্য কমিয়ে দিন । সিরা খুব গরম অথবা ফুটন্ত অবস্থায় মিষ্টির বল গুলো ছাড়বেন না ।

 

– বল গুলো সিরাতে ছাড়ার আগে হাত দিয়ে একটু গোল করে নিবেন।

 

– ২০-২৫ মিনিট এভাবে ফুটাবেন । মিষ্টি নাড়াচাড়া করবেন না । ( আমার ২০-২২ মিনিটের মধ্যেই হয়ে গিয়েছেল । )

 

– মিষ্টি হয়ে গেলে নামিয়ে রেখে দিন । আরেকদিকে দুধ জ্বাল দিতে হবে মালাই এর জন্য ।

 

মালাই তৈরি জন্য :

দুধ – ১/২ কেজি বা তার বেশি

কর্নফ্লাওয়ার – ৩ -৪ চাচামচ ( আধাকাপ নরমাল দুধের সাথে মিক্স করে রাখুন )

অরেঞ্জ ফুড কালার – ১ চিমটি

 

তুলতুলে নরম রসমালাই

প্রনালি :

– জ্বাল দিয়ে অর্ধেক এর সামান্য বেশি রাখুন ।

 

– সবচেয়ে ভাল হয় একদিকে মিষ্টি সিরায় ফুটবে আরেকদিকে দুধ জ্বাল দিলে। সিরা থেকে মিস্টি নামানোর ৪-৫ মিনিটের মধ্যে দুধে দিয়ে দিলে ভাল হয়।

 

– দুধ ঘন হয়ে আসলে কালার ও কর্নফ্লাওয়ার দিয়ে নাড়তে থাকুন ।

 

– স্পঞ্জ মিষ্টি গুলো সিরা থেকে তুলে দুধের মধ্যে দিয়ে দিন ।

 

– সব মিষ্টি এভাবে দেয়া হয়ে গেলে ৪-৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন ।

 

– সাথে সাথেও পরিবেশন করতে পারবেন এই মিষ্টি ।

 

– ৫-৬ ঘন্টা পরে ভিতরে দুধ ঢুকে আরো নরম হয়ে যাবে । ভিতিরের পানসে ভাব ও থাকবে না ।

 

– ফ্রিজে রাখা অবস্থায় মিষ্টি সামান্য শক্ত লাগতে পারে। বাহিরে কিছুক্ষন বের করে রাখলেই নরম তুলতুলে হয়ে যাবে ।

 

টিপস :

* সবচেয়ে গুরুত্বপুর্ন টিপস হচ্ছে মিস্টি ২০ মিনিট হলেই একটা টেস্ট করে দেখবেন । হয়ে গেলেই নামিয়ে নিবেন আর বেশিক্ষন জ্বাল দিবেন না। জ্বাল বেশি হলেই মিস্টি শক্ত হয় এবং চুপসে জায় । দুধে দিয়েও বেশিক্ষন জ্বাল দিবেন না ।

 

* রসগোল্লা, চেক করার জন্য একটা রসগোল্লা বাটিতে নরমাল ডুবো পানিতে ছেড়ে দিতে হবে। যদি ডুবে যায় তবে বুঝবে হয়ে গেছে।

 

* সিরা বেশি ঘন হলে এবং মিষ্টি বেশিক্ষণ জ্বাল দিলে মিষ্টি শক্ত হতে পারে ।তাই সিরাটা পাতলা রাখার চেস্টা করুন ।

 

* মেজরমেন্ট এর কাপ দিয়ে মেপে নিতে হবে সব কিছু।

 

রস ঘন করার টিপস :

দুধ একটু বেশি পরিমানে নিয়ে জ্বাল দিয়ে ঘন করে তারপর কর্নফ্লাওয়ার মিক্স করলে একদম বাহিরের মত পারফেক্ট রস হবে ।

 

এছাড়া কর্নফ্লাওয়ার না দিতে চাইলে । দুধের সাথে পাউডার মিল্ক মিক্স করে জ্বাল দিবেন । তবে আমার কাছে মনে হয় কর্ন ফ্লাওয়ার দিলেই রস টা বেশি আঠালো হয় আর ভাল হয় ।

সূত্র: অনলাইন