সিল্কসিটিনিউজ ডেস্ক:
টঙ্গীর তুরাগ নদের বউ বাজার এলাকায় মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিখোঁজ হলেও আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ দুই শিশু হলো—টঙ্গীর বউ পূর্ব আরিচপুর এলাকার শাহজাহাবের ছেলে আবির হোসেন ইউনুস (১০) ও অপরজন নিরব (৯)। তার পিতার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই দুই শিশু টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান করে মধ্যরাতে সমাপ্ত করে।
বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। নদীতে প্রচুর স্রোত, তাই অভিযান জোরদার করা হয়েছে।









